আমদানিকৃত লিফটের শুল্ক না বাড়ানোর দাবি

বাংলা  ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ১৫:৫৯আপডেট : ১৪ জুন ২০২২, ১৫:৫৯

লিফটকে অত্যাবশ্যক ‘ক্যাপিটাল মেশিনারি ক্যাটাগরিতে’ রেখে আগের ১১ শতাংশ শুল্কহার বহাল রাখার দাবি জানিয়েছে লিফট আমদানিকারদের সংগঠন বাংলাদেশ এলিভেটর একসেলটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)।

সংগঠনটি থেকে বলা হয়, হঠাৎ করেই ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার প্রত্যয়ে আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক ১১ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩১ শতাংশ করা আত্মঘাতী হবে বলে প্রতীয়মান হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত বাজেটে লিফটের ওপর আরোপিত অতিরিক্ত আমদানি শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বেলিয়া’র সভাপতি এমদাদ উর রহমান বলেন, ‘লিফট আমদানি-নির্ভর পণ্য। যারা আমদানি করে তাদেরকে এখানে লিফট এনে সংস্থাপন করতে হয়। এক বছরের সার্ভিস দিতে হয়। পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ করতে হয়। এই শিল্পের বয়স ৫০ বছর। এটিকে কেবলমাত্র আমদানিনির্ভর পণ্য হিসেবে দেখলে চলবে না। পৃথিবীর সব দেশেই লিফট প্রস্তুতকারীদের জন্য নীতিমালা রয়েছে। আমাদের দেশেও নীতিমালা প্রয়োজন।’

তিনি আরও  বলেন, ‘হঠাৎ করে স্থানীয় শিল্পকে রক্ষার জন্য শুল্ক বাড়িয়ে দিলে বাজারে অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে। একাধিক লিফট আমদানিকার প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যায়। তখন যারা বিভিন্ন ভবনে লিফট সরবরাহ করেছে, সেসব ভবনের মানুষের নিরাপত্তা কে দেখবে? লিফটের রক্ষণাবেক্ষণ কে করবে?’

বেলিয়ার সাধারণ সম্পাদক শফিউল আলম উজ্জ্বল বলেন, ‘আমরা উদ্বিগ্ন। এই শিল্প মুখ থুবড়ে পড়বে। আগে আমরা ১১ শতাংশ শুল্ক দিতাম। ৫ শতাংশ শুল্ক বাড়ানোয় এবং ক্যাপিট্যাল মেশিনারিজ থেকে বাদ দেওয়ায় এখন ৩১ শতাংশ করভার বহন করতে হবে। অর্ডার পাওয়ার পর ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে লিফট আনতে ৬ থেকে ৮ মাস লাগে। অনেক আগে অর্ডার নেওয়া হয়। শুল্ক বাড়ানো হলে এখন আমাদের অতিরিক্ত ২০ শতাংশ অর্থ দিতে হবে। এতে আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম হবে।’

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম