বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ব্রাজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২২, ১৭:৪৮আপডেট : ১৫ জুন ২০২২, ১৭:৪৮

তুলাসহ বিভিন্ন কৃষিপণ্যের রফতানি বাড়াতে প্রকাশ করছে ব্রাজিল বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী  গোলাম দস্তগীর গাজী।

বুধবার (১৫ জুন) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সচিবালয়ে বস্ত্র  ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স  সাবিম নাদজা পপফ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান। 

বৈঠকে বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা পপফ জানান, ব্রাজিল আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সেজন্য ব্রাজিল বাংলাদেশের বস্ত্র ও তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।  ব্রাজিলে সেরা মানের তুলা উৎপাদিত হয়। ব্রাজিল বিশ্বের বিভিন্ন দেশে উন্নতমানের এ তুলা রফতানি করে। এ তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্রাজিল ভবিষ্যতে আরও অধিক পরিমাণে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য বাংলাদেশে রফতানি করতে চায়।

আলোচনাকালে বস্ত্র ও পাটমন্ত্রী  ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানান, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে যে, ব্রাজিল বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ব্রাজিলের বস্ত্র খাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, আলোচনার মাধ্যমে তা দূর করা হবে। 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম