সখী লাইনস লিমিটেড (সখী গ্রুপ) এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার শওকাত আফসার তৃতীয়বারের মতো ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া আতাউস সোপান মালিক ডাচ-বাংলা সংগঠনের নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা ২০২২-২৪ সালের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। আনোয়ার শওকাত আফসার গাজীপুরের ভাওয়াল শাহ গাজী পরিবারের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি সখী পেট্রোলিয়াম লিমিটেড, সখী পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সখী টেলিকমিউনিকেশন লিমিটেডের স্বত্বাধিকারী। এছাড়া, আফসার একজন সামাজসেবী এবং অনেক ব্যবসায়িক ও সামাজিক সমিতির দায়িত্বশীল। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন (চট্টগ্রাম) এর সহ-সভাপতি ছিলেন।
নতুন পরিচালনা পর্ষদ
মো. আতিকুল হক-সিনিয়র সহ-সভাপতি (প্রেসিডেন্ট ও সিইও, মিথুন নিটিং অ্যান্ড ডাইং (সিইপিজেড) লিমিটেড), শাখাওয়াত হোসেন মামুন-সহ-সভাপতি (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড), শহীদ আলম- সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান, শাহ ফতেহউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড), আতাউস সোপন মালিক-মহাসচিব (ব্যবস্থাপনা পরিচালক, এ.আর. মালিক অ্যান্ড কোম্পানি (প্রা.) লিমিটেড), মুহাম্মদ রিসালাত সিদ্দিক-যুগ্ম মহাসচিব (চেয়ারম্যান, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড), নোয়াফেল বিন রেজা- অর্থবিষয়ক পরিচালক (স্বত্বাধিকারী, ইনফিনিটি সোর্সিং), নাজমুল হক-পরিচালক (ব্যবস্থাপনা পরিচালক, ইনোসেন্ট লিমিটেড), ড. আহমেদ রবিন ইস্পাহানি-পরিচালক (ব্যবস্থাপনা পরিচালক, ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেড), এম. রবিউল হোসেন-পরিচালক (ব্যবস্থাপনা পরিচালক, এম এম অ্যাসোসিয়েটস লিমিটেড)
শাহ আলম-পরিচালক (ব্যবস্থাপনা পরিচালক, হাওয়ার আইটি সার্ভিসেস লিমিটেড), মো. সায়েম ফারুকী-পরিচালক (স্বত্বাধিকারী, এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল), মীর মুহাম্মদ নাসির-পরিচালক (স্বত্বাধিকারী, মির ট্রেড ইন্টারন্যাশনাল), মাজহারুল হক চৌধুরী- পরিচালক (গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক, হাভাস মিডিয়া গ্রুপ), মো. হারুন-উর-রশীদ- পরিচালক (চেয়ারম্যান, হেনা এন্টারপ্রাইজ লিমিটেড।








