‘আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২২, ২৩:৩৭আপডেট : ২০ জুলাই ২০২২, ২৩:৩৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। এ লক্ষ্যে  বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কৃত্রিম পদ্ধতিতে কম সময়ে সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়নকারী কিট ও এর সফল প্রয়োগ পদ্ধতি উদ্ভাবনের কার্যক্রম নেওয়া হবে। এছাড়া বিদেশের বাজারে বাংলাদেশি আগর কাঠ, তেল ও আগরজাত পণ্যের সহজ প্রবেশার্থে মান পরীক্ষা ও গুণগত মান নির্ধারণের ব্যবস্থা করা হবে।

পরিবেশমন্ত্রী বুধবার (২০ জুলাই) বিকালে বড়লেখার আজিমগঞ্জ বাজারে ‘বাংলাদেশ আগর অ্যান্ড আতর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে বন্যাদুর্গতদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশমন্ত্রী বলেন, অনেক কাল আগ থেকেই দেশে আগর-আতরের কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে ক্ষুদ্রশিল্প ঘোষণা করেছেন এবং এর উন্নয়নে কাজ করছেন। করোনা মহামারি ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। যুদ্ধ শেষ হলে সব স্বাভাবিক হয়ে যাবে। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ও রাস্তাঘাটের উন্নয়নে সম্ভাব্য সব করা হবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এবং নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন প্রমুখ।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক