স্বর্ণের দাম বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ২১:২৮আপডেট : ২৬ জুলাই ২০২২, ২২:০৩

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছে ১ হাজার ৩৪১ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি ভালো মানের সোনার দাম দাঁড়াবে ৭৮ হাজার ৫৫৭ টাকায়। যা আগে ছিল ৭৭ হাজার ২১৫ টাকা।

মঙ্গলবার (২৬ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৭ জুলাই থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৭ জুলাই) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৭৮ হাজার ৫৫৭ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৪ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৪ হাজার ২৬৮ টাকা। তবে সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম আগের মতো ৫২ হাজার ৭২১ টাকা থাকছে।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

/জিএম/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক