বাংলাদেশ ব্যাংকে আবারও সাংবাদিক প্রবেশে কড়াকড়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৬:৩৬আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৬:৩৬

বাংলাদেশ ব্যাংকে আবারও সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবে না। আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগদানের পর বৃহস্পতিবার (২৮ জুলাই) এমন নির্দেশনা দেওয়া হলো।

জানা গেছে, এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংকের সব কর্মসূচি বয়কটের কথা ভাবছেন ব্যাংক বিটের  সাংবাদিকরা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ বলেন, তিনিও শুনেছেন দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। তবে কী কারণে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে,তা তিনি জানেন না।

এর আগে ২০১৬ সালের ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর ওই বছরের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী