ডলার কেনাবেচায় কারসাজি করলে লাইসেন্স বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৭:৩৬আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৬:২৭

কেন্দ্রীয় ব্যাংক যে দরে ডলার বিক্রি করছে, ব্যাংকগুলো গ্রাহকদের কাছে তার চেয়ে ১০ টাকারও বেশি দরে বিক্রি করছে। আর খোলাবাজারে ডলার রেকর্ড দামে ১১২ টাকায় বিক্রি হয়েছে। এমনকি ব্যাংকগুলোও ১০৫ থেকে ১০৮ টাকা দরে গ্রাহকদের কাছে বিক্রি করছে। এমন পরিস্থিতিতে ডলারের দামে অস্থিরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের  মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘ডলার কেনাবেচায় কারসাজির প্রমাণ পেলে  লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

বৃহস্পতিবার দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা দেখা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে। এরপর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘ডলারের দামে এই অস্থিরতা ঠেকাতে উদ্যোগ নিতে গভর্নরকে অনুরোধ করেছেন এফবিসিসিআই প্রধান।’ এরই পরিপ্রেক্ষিতে ডলারের দাম চড়া করে যেসব মানিচেঞ্জার ও ব্যাংকগুলো মুনাফা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘ডলারের বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ কাজে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।’ জড়িতদের চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান