ওয়ালটনের বিক্রয়-উত্তর সেবার জন্য অনলাইন সার্ভিস শুরু হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫০

ওয়ালটন বিক্রয়-উত্তর সেবা অনলাইন সার্ভিস মাত্র তিন মাসের মধ্যেই গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটনের ই-কমার্স সাইট। অনেক গ্রাহক ওয়ালটন ব্র্যান্ডের পণ্য কিনতে অন-লাইন মাধ্যমকেই বেছে নিচ্ছেন। নগদ অর্থ বহনের পরিবর্তে সহজেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করা যায়। পাশাপাশি রয়েছে ডিসকাউন্ট এবং শর্তসাপেক্ষে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। ফলে, গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের ই-কমার্স।
জানা গেছে, ওয়ালটনের আন্তর্জাতিক বাজারকেও শিগগিরই যুক্ত করা হবে ই-কমার্স প্রক্রিয়ায়। এছাড়াও, পণ্য বিক্রয়ের পাশাপাশি বিক্রয়-উত্তর  সেবাকেও শিগগিরই অন-লাইন মাধ্যমে যুক্ত করতে যাচ্ছে ওয়ালটন। মূলত, দেশ-বিদেশে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণ, ভবিষ্যতে অন লাইন বাজারের উজ্জ্বল সম্ভাবনা এবং দ্রুত বিক্রয়-উত্তর সেবা নিশ্চিত করতেই অন-লাইন প্রক্রিয়াকে  গুরুত্ব দিচ্ছে ওয়ালটন।
গ্রাহকরা ঘরে বসে সহজেই যেন ওয়ালটন পণ্য ক্রয় করতে পারেন, সে উদ্দেশ্যে গত বছরের অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে চালু হয় ই-কমার্স সাইট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে ই-কমার্স সাইটটির উদ্বোধন করেন। নভেম্বর মাস থেকে এই সুবিধাটি গ্রাহকদের জন্য পুরোপুরি চালু করা হয় । এরপর থেকেই প্রতিমাসে উল্লেখযোগ্যহারে বাড়ছে ওয়ালটন পণ্যের অন-লাইন সেলসের পরিমাণ। 

ওয়ালটন আইটি বিভাগের প্রধান সিনিয়র অতিরিক্ত পরিচালক আরিফুল আম্বিয়া বলেন, গ্রাহকদের দোরগোড়ায় অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ মানসম্পন্ন পণ্য সহজেই পৌঁছে দিতে ওয়ালটন প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের কাছে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য আরও সহজলভ্য করার জন্যই চালু করা হয়েছে ই-কমার্স কার্যক্রম। দেশব্যাপী ওয়ালটনের ২১৬টি প্লাজার মাধ্যমে গ্রাহকরা দেশের যেকোনও প্রান্ত থেকে কিনতে পারবেন ওয়ালটন ব্র্যান্ডের সব পণ্য।

এছাড়া, প্রবাসী বাংলাদেশিরাও ই-কমার্স সাইটের মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য ক্রয় করে দেশের যেকোনও স্থান থেকে ডেলিভারি নিতে পারছেন। ইতোমধ্যে, অনেক প্রবাসী ওয়ালটনের ই-কমার্স সাইট ব্যবহার করে অসংখ্য পণ্য ক্রয় করেছেন বলে জানান তিনি।

ই-কমার্সের পরিধি আরও বিস্তৃত করতে ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে আম্বিয়া বলেন, গ্রাহকদের দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে শিগগিরই চালু করা হবে অন-লাইন সুবিধা। এটি চালু হলে গ্রাহকরা ঘরে বসেই অন-লাইনের মাধ্যমে বিক্রয়-উত্তর সেবার জন্য আবেদন করতে পারবেন। ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে তারা বিক্রয়োত্তর সেবার জন্য সার্ভিস সেন্টারে পাঠানো পণ্যের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন।   

বাংলাদেশের পাশাপাশি শিগগিরই আন্তর্জাতিক বাজারকেও ওয়ালটনের ই-কমার্স প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে।  বর্তমানে ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ  ১৯টি দেশে রফতানি হচ্ছে ওয়ালটনের পণ্য।

আইটি বিভাগের সফটওয়্যার প্রকৌশলী শিহান মাহমুদ বলেন, গ্রাহক পর্যায়ে ই-কমার্স লেনদেনকে জনপ্রিয় করতে মোবাইল ফোন বাদে ওয়ালটনের প্রায় ৪ শতাধিক মডেলের পণ্যে নগদ মূল্যের ওপর দেওয়া হচ্ছে পাঁচ (৫) শতাংশ ছাড় এবং শর্তসাপেক্ষে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। এছাড়া, সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চালানো হয় ব্যাপক প্রচারণা।

জানা গেছে, গ্রাহকরা যেন সহজেই ই-কমার্সের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারেন সেজন্য ওয়ালটনের ওয়েবসাইটে প্রতিটি পণ্যের পাশে রয়েছে হেল্প অপশন। এখান থেকে কাঙ্ক্ষিত গ্রাহকরা সহজেই জেনে নিতে পারবেন অন-লাইনের মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য ক্রয়ের প্রক্রিয়া। সেইসঙ্গে গ্রাহকরা সংশিষ্ট এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজার বিক্রয় ম্যানেজারকে ফোন দিয়েও পণ্য ও ক্রয়সংক্রান্ত তথ্য জানতে পারবেন। 

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক