প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলো সোনালী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড। বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে তার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মো. আফজাল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করে বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা ও সুনাম বাড়িয়েছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি‍ প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মো. কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারসহ কর্মকর্তা-কর্মচারীরা এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

এ ছাড়া ব্যাংকের মাঠপর্যায়ের সব জেনারেল ম্যানেজারস অফিস, প্রিন্সিপাল অফিস, শাখাগুলোও প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম