সাবসিডিয়ারি কোম্পানিকে ঋণ দিতেও অনুমোদন লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৪

এখন থেকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে ঋণ দেওয়া, সুদ আয় মওকুফ ও খেলাপি হওয়া ঋণ অবলোপন করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা সার্কুলারে উল্লেখ করা হয়েছে—কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটিয়ে সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানগুলোতে সীমাতিরিক্ত বিনিয়োগ করছে। এছাড়া ওই প্রতিষ্ঠানগুলোতে প্রদত্ত ঋণের সুদ মওকুফ কিংবা ঋণ অবলোপনের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান লঙ্ঘনের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এর ফলে আর্থিক খাতের ঋণ শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর ঋণ/বিনিয়োগ ফেরত না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের স্বার্থে ও ঋণ শৃঙ্খলা আনতে নিজস্ব সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানে ঋণ বা বিনিয়োগ প্রদান, সুদ বা মুনাফা মওকুফ ও বিতরণকৃত ঋণ অবলোপনে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে বিনিয়োগ ও সাবসিডিয়ারিতে দেওয়া ঋণসীমা লঙ্ঘন করে অতিরিক্ত বিনিয়োগ ও ঋণ দিচ্ছে। আবার সেই ঋণের সুদ মওকুফ ও ঋণ অবলোপন শুরু করেছে। এর ফলে ঋণ শৃঙ্খলা ভেঙে পড়ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে।

প্রসঙ্গত, আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করতে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে ঋণ ও পুঁজি সরবরাহ করতে পারে। আবার নিজেও কোনও প্রতিষ্ঠানের শেয়ার ধারণ করতে পারে।

মূলত, আর্থিক প্রতিষ্ঠানের আয়ের একটি অংশ আসে পুঁজিবাজারে বিনিয়োগ ও সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের সুদ থেকে।

ঋণ ও বিনিয়োগের কোন অংশটি পুঁজিবাজারের এক্সপোজারের মধ্যে পড়বে, তার সংজ্ঞা দিয়ে গত ১৫ ফেব্রুয়ারি একটি সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে দেশে অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি। এরমধ্যে তালিকাভুক্ত ২৩টি।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী