জিডিপি প্রবৃদ্ধির প্রতিবেদন ৩ মাস পরপর প্রকাশের প্রস্তাব আইএমএফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ২২:২১আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২২:২১

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) তিন মাস পরপর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশ করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (১ নভেম্বর) আইএমএফ  মিশন প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে একটি দল বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে আইএমএফ।

বিবিএস জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশনা অনুযায়ী, ত্রৈমাসিক তথ্য দেওয়ার কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি।

এখন জিডিপি প্রবৃদ্ধি পরিমাপ করা হয় ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে। এটি পরিবর্তন করে ২০১৫-১৬ অর্থবছর করার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালে। কিন্তু গত ৫ বছরেও ভিত্তি বছর পরিবর্তন করতে পারেনি বিবিএস। কয়েক বছরে জিডিপির ভিত্তি বছর পরিবর্তন করতে না পারলেও এখন ত্রৈমাসিক তথ্য দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ, আইএমএফের প্রতিনিধি দল প্রবৃদ্ধির হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে দিতে বলেছে।

বর্তমানে বিবিএস বছরে দুই বার জিডিপি প্রবৃদ্ধির তথ্য দেয়। এই পদ্ধতি বাতিল করে বছরে চারবার প্রকাশ করার পরামর্শ দিয়েছে আইএমএফ। যাতে দেশের আর্থিক অবস্থার অগ্রগতি সবসময় জানা যায়।

আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য এবার দেরিতে প্রকাশ করা হয়েছে। মূল্যস্ফীতি বেশি হওয়ার কারণেই তথ্য প্রকাশে দেরি হয়েছে কিনা, তা জানতে চেয়েছে আইএমএফ। এই বিষয়ে বিবিএস মহাপরিচালক তাদের বিস্তারিত জানিয়েছেন।

মূল্যস্ফীতি নিয়ে আইএমএফ কোনও সুপারিশ বা পরামর্শ দিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক মতিয়ার রহমান বলেন, ‘তারা কোনও সুপারিশ বা পরামর্শ দেয়নি। তবে আগস্ট মাসে মূল্যস্ফীতির তথ্য দিতে দেরি হয়েছে কেন, তার কারণ জানতে চেয়েছে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
আইএমএফের কাছে নতুন করে সহায়তা চেয়েছে বাংলাদেশ
ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ, লক্ষ্য ৫১ বিলিয়ন ডলার 
আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি থেকে সরে আসছে সরকার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী