সার আমদানির এলসির মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ০৮:৩৩আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৮:৩৩

চলমান পরিস্থিতিতে ‘সরবরাহকারী ও ক্রেতাদের ঋণ সহায়তা’র আওতায় রাসায়নিক সার, শিল্পের কাঁচামাল, রফতানি খাতের ব্যাক টু ব্যাক এলসি ও কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স এবং বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধসীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এই সুবিধা ২০২৩ সালের জুন পর্যন্ত বলবৎ থাকবে।

বিলম্ব মূল্য পরিশোধব্যবস্থায় আমদানি দায় পরিশোধের সময় বাড়ানোর নতুন এই নির্দেশনা মেনে চলতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

তবে এই সুবিধা রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম