‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আছে, সুযোগও আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২২, ১৬:০৮আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৬:০৮

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু একই সঙ্গে আরও  অনেক সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

রবিবার (২৭ নভেম্বর) বাংলাদেশের লজিস্টিক খাতে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত একটি শ্বেতপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নরডিক চেম্বার বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করে।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে বাংলাদেশ। এর একটি হচ্ছে লজিস্টিক, জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘আমরা অবকাঠামোর উন্নয়নের সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি চাইছি।’ সরকার এ বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।

শ্বেতপত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্টের জন্য বিভিন্ন ধরনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— লজিস্টিককে গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্বীকৃতি, লাইসেন্স নবায়ন সহজিকরণ ও  ডিজিটাইজেশনসহ অন্যান্য।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’
সালমান-আনিসের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো 
মানবতাবিরোধী মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী