টাকায়ও ঋণ পাবে বিদেশি শিল্প প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৭:৪৮

ডলারের চাপ কমাতে এবার বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে গড়ে ওঠা বিদেশি এবং দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের জন্য দেশীয় মুদ্রা টাকায় চলতি মূলধনী ঋণ দেওয়ার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। এতদিন এসব প্রতিষ্ঠান শুধু বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি ঋণ সুবিধা পেতো। 

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্মরত টাইপ-এ ও টাইপ-বি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ গ্রহণের সুযোগ দিয়েছে। যেসব প্রতিষ্ঠান স্থানীয় বাজারে পণ্য বিক্রয় করার জন্য উৎপাদন করে থাকে এবং যাদের বৈদেশিক আয় নেই, সেসব প্রতিষ্ঠান টাকায় চলতি মূলধনী ঋণ সুবিধা পাবে। 

বর্তমানে টাইপ-এ (শতভাগ বিদেশি মালিকানাধীন) ও টাইপ-বি (দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন) শিল্প প্রতিষ্ঠান বৈদেশিক উৎস থেকে বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারে। বিশেষায়িত অঞ্চলের বাইরে বিদেশি মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ নিতে পারে।  এতে স্থানীয় বাজারের জন্য উৎপাদনকারী অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানের জন্য চলতি ঋণ সুবিধার দার উন্মুক্ত হলো।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম