ব্যাংকের এম‌ডি ও চেয়ারম্যানের গাড়ি ব্যবহারে কড়াকড়ি আরোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ২১:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২১:২৮

ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী‌দের (ব্যবস্থাপনা পরিচালক) গাড়ি ৮ বছরের আগে পরিবর্তন করা যাবে না ব‌লে নি‌র্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। এ‌তদিন ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর গাড়ি পাঁচ বছর হলেই পরিবর্তন করা যেত। মূলত ব্যাংকের ব্যয় কমাতেই এ নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাস কর‌তে বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চ ব্যয় পরিহারে নতুন নির্দেশনা কার্যকর হবে।

এর আগে সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সব যানবাহন অন্তত পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে মর্মে নির্দেশনা দেওয়া হয়। এখন থেকে গাড়ির আয়ুষ্কাল সংক্রান্ত সরকারি আদেশের সঙ্গে সঙ্গতি রেখে এ নির্দেশনা দেওয়া হচ্ছে যে, তফসিলি ব্যাংকগুলোর পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা গাড়ি ন্যূনতম ৮ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম