শিল্পের আমদানি মূল্য পরিশোধে ৫০০০ কোটি টাকার তহবিল গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ২১:৪৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২১:৪৪

রফতানি এবং উৎপাদনমুখী শিল্প খাতের পরিবেশবান্ধব মূলধনী যন্ত্রাদি ও যন্ত্রাংশের আমদানি মূল্য পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রিন ট্রান্সফর্মেশন ফান্ড (জিটিএফ) নামের এ তহবিল থেকে স্বল্প সুদে দেশীয় মুদ্রায় (টাকা) পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে। 

বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

রফতানি এবং উৎপাদনমুখী শিল্প খাতে সবুজ ও পরিবেশবান্ধব মূলধনী যন্ত্রাদি এবং যন্ত্রাংশের আমদানি বা কেনার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে পাঁচ হাজার কোটি টাকার এ তহবিল গঠন করা হয়েছে। পুনঃঅর্থায়ন সুবিধার মেয়াদকাল হবে ৫-১০ বছর (প্রকল্পের ধরন অনুযায়ী)। 

পরিবেশবান্ধব মূলধনী যন্ত্রাদি ও যন্ত্রাংশের আমদানিমূল্য পরিশোধের পর ব্যাংকের অর্থায়ন অথবা স্থানীয়ভাবে উৎপাদিত যন্ত্রাদি ও যন্ত্রাংশ কেনার বিপরীতে এ তহবিল হতে পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে।

এ তহবিলের আওতায় একজন ঋণ গ্রহীতার ঋণ বা বিনিয়োগ-মূলধন অনুপাত হবে সর্বোচ্চ ৭০:৩০। তবে কোনও একক ঋণগ্রহীতা এ তহবিলের আওতায় কোনোভাবেই ২০০ কোটি টাকার অধিক ঋণ সুবিধা প্রাপ্য হবে না। খেলাপি ঋণগ্রহীতা পুনঃঅর্থায়ন সুবিধা পাবে না। পর পর দুটি রফতানি বিল সম্পূর্ণ বা আংশিক অপ্রত্যাবাসিত থাকলে এ তহবিলের সুবিধা পাবে না।

বাংলাদেশ ব্যাংক এক শতাংশ সুদে অর্থ দেবে এবং গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। মেয়াদি ঋণ বা বিনিয়োগ পিএফআই ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ ১ বছর।

সব রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এ পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ দিতে পারবে। তবে বেসরকারি ও বিদেশি ব্যাংক এ তহবিলের অর্থ নিতে হলে খেলাপি ঋণের  হার ১০ শতাংশের কম হতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী