বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের পরবর্তী কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সেনেগালের নাগরিক আবদৌলায়ে সেক। সোমবার (২ জানুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে তিনি ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গিনি, গ্যাবন ও কঙ্গো প্রজাতন্ত্রে কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্বব্যাংক জানিয়েছে, তিনি সেনেগালের অর্থ মন্ত্রণালয়ের একজন অর্থনীতিবিদ ছিলেন যেখানে তিনি জাতীয় হিসাব, সামষ্টিক অর্থনৈতিক পূর্বাভাস এবং অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তুতির তদারক করতেন। তিনি অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সঙ্গে এন্ডোজেনাস প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থা এবং সম্পদ বরাদ্দ সংক্রান্ত একটি গবেষণা কার্যক্রমের পরামর্শক ছিলেন।

প্যারিসের গ্র্যাজুয়েট স্কুল অব ইকোনমিকস, স্ট্যাটিস্টিকস অ্যান্ড ফিন্যান্স থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আবদৌলায় সেক। তিনি আফগানিস্তানে বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার, মিয়ানমার ও মলদোভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার ছিলেন। অর্থনৈতিক সংস্কার, প্রবৃদ্ধি কৌশল এবং উন্নয় নীতি ঋণ দেওয়ার জন্য সিনিয়র অর্থনীতিবিদসহ আরও কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন।  

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টোকিওতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস ডিপার্টমেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন আবদৌলায়ে সেক। জাইকার সামগ্রিক ক্রেডিট ঝুঁকি বহন করার ক্ষমতা পরিচালনায় কৌশলগত পরামর্শও দিয়েছেন তিনি।

আবদৌলায় সেক সেনেগালের অর্থ মন্ত্রণালয়ের একজন অর্থনীতিবিদ ছিলেন। যেখানে তিনি জাতীয় হিসাব, সামষ্টিক অর্থনৈতিক পূর্বাভাস এবং অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তুতির তদারক করেছিলেন। তিনি অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সঙ্গে এন্ডোজেনাস প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থা এবং সম্পদ বরাদ্দ সংক্রান্ত একটি গবেষণা কার্যক্রমের পরামর্শক ছিলেন।

/এসআই/এফএস/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য সুখবর, সময় পাচ্ছে আরও তিন বছর!
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের