সহজ শর্তে ঋণ পাবেন কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৮:৫৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:৫৬

কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এজন্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১১ জানুয়ারি) এফবিসিসিআই’র বোর্ডরুমে এই সমঝোতা স্মারক সই হয়। নতুন হওয়া এই চুক্তির আওতায় দেশব্যাপী ছড়িয়ে থাকা কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

এফবিসিসিআই’র পক্ষে প্রতিষ্ঠানটির মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ চুক্তিতে সই করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো, জসিম উদ্দিন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান খুব বড় না হলেও কর্মসংস্থান সৃষ্টিতে এই খাতের অনেক বড় অবদান রয়েছে। প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান হচ্ছে এ খাতে। তাই এসএমই উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পেলে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের ব্যবসার পরিধি বড় করতে পারবে। ফলে আরও  নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি সংস্থা (এনজিও) গুলো গ্রামাঞ্চলে উচ্চ সুদে দিয়েও সেই ঋণের প্রায় শতভাগ তুলে নিয়ে আসছে। আমাদের ব্যাংকগুলো আগ্রহ দেখালে ক্ষুদ্র উদোক্তাদের কাছ থেকেও সহজে ঋণ তুলে নিয়ে আসা সম্ভব। ক্ষুদ্র উদ্যোক্তারা খেলাপী হতে চায় না।’ সহজ শর্তে ঋণ পেলে এসএমই খাত সমৃদ্ধ হবে, যা এলডিসি গ্র্যাজুয়েশনসহ সরকারের অন্যান্য লক্ষ্য অর্জনকে সহজ করবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় সহজ শর্তে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছে দিতে চেম্বার অ্যাসোসিয়েশনগুলোর প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘দেশে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করছেন। এখনও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ নিতে গেলে নানা ধরনের ভোগান্তির শিকার হন।’ নতুন উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে আর্থিক নীতিমালা সহজীকরণ দরকার বলে জানান তিনি। এই চুক্তি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালি করবে বলে এসময় মন্তব্য করেন তিনি।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ বলেন, ’ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে ১৫টি অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছি। গত বছর আমাদের প্রদানকৃত ঋণের প্রায় ২৩ শতাংশ গেছে এসএমই খাতে। চলতি বছর এসএমই খাতে অন্তত ৫৫ শতাংশ ঋণ বরাদ্দের লক্ষ্য ঠিক করেছি আমরা। এজন্য আমরা প্রান্তিক পর্যায়ে উপ-শাখা, প্রান্তিক পর্যায়ে শাখা-উপশাখা স্থাপনে জোর দিয়েছি। সেই ধারাবাহিকতায় এ মাসে আমরা রংপুরে নতুন একটি শাখা খুলতে যাচ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন— এফবিসিসিআইর সহ-সভাপতি এম এ মোমেন, পরিচালক এম.জি.আর. নাসির মজুমদার, শফিকুল ইসলাম ভরসা, বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, আমজাদ হোসেন, মোহাম্মদ বজলুর রহমান, মো. নাসের, সৈয়দ সাদাত আলমাস কবীর, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যব্স্থাপনা পরিচালক ও সিবিও  কে. এম আওলাদ হোসেন প্রমুখ।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বাজেটের আকার বড়, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
সর্বশেষ খবর
‘হামে শিশুমৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত’
‘হামে শিশুমৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত’
হজ শেষে দেশে ফিরেছেন ৬৬১৭৪ জন হাজি, মৃত্যু ৫৫
হজ শেষে দেশে ফিরেছেন ৬৬১৭৪ জন হাজি, মৃত্যু ৫৫
প্রযুক্তিনির্ভর জীবন ও আফগান নারীদের লড়াই : অরওয়েল পুরস্কার জিতল বেন লার্নার ও কারেন বার্টলেট
প্রযুক্তিনির্ভর জীবন ও আফগান নারীদের লড়াই : অরওয়েল পুরস্কার জিতল বেন লার্নার ও কারেন বার্টলেট
শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন (রা.) এর মর্যাদা
শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন (রা.) এর মর্যাদা
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন