সিটি ব্যাংকের নতুন ডিএমডি মেসবাউল আসীফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৩৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৩৯

বেসরকারি সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন মেসবাউল আসীফ সিদ্দিকী। তিনি ব্যাংকটির সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৩ জানুয়ারি) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আসীফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ ও বিআইবিএম থেকে এমবিএম সম্পন্ন করেন। তিনি ১৯৯৯ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি করপোরেট ব্যাংকিং এবং শাখা ব্যাংকিংয়ে বিভিন্ন পদে কাজ করেন। ২০০৪ সালে তিনি কমার্শিয়াল ব্যাংক অব সিলনে যোগ দেন এবং ২০০৬ সালে এইচএসবিসি ব্যাংকে কাজ শুরু করে ব্যাংকটির বাংলাদেশ ও সিঙ্গাপুর অফিসে দীর্ঘ ৯ বছর করপোরেট ব্যাংকিংয়ের নানা শাখায় কাজ করেন।

২০১৫ সালে সিটি ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে করপোরেট ব্যাংকিংয়ে যোগ দেন আসীফ সিদ্দিকী। কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল রেটিং অনুসারে সিটি ব্যাংকের গত দুই বছর এ দেশের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে আসীফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আইএফসির পরামর্শে ব্যাংকের মাঝারি ব্যবসায়ীদের জন্য দেওয়া এসএমই মাঝারি ঋণ মডেল প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিটি ব্যাংকের সাসটেনেবিলিটি ও গ্রিন ফাইন্যানসিংয়ের প্রধান হিসেবে তিনি জাতিসংঘের পরিবেশবিষয়ক উদ্যোগ ‘নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স’-এ সিটি ব্যাংককে অন্তর্ভুক্তিকরণে অবদান রাখেন।

আসীফ ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কমপ্ল্যায়েন্স অ্যাসোসিয়েশনের ‘অ্যান্টি মানি লন্ডারিং ও স্যাংশনস কমপ্লায়েন্স’ বিষয়ক সনদপ্রাপ্ত। একইসঙ্গে তিনি সিটি ব্যাংকের ‘গ্রাহক সেবা’ উদ্যোগসমূহের ভ্যালু অ্যাম্বাসেডর।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম