আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহে বন্ড ইস্যুর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৮

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বরাবর পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনও কোনও আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ না করে আন্তঃব্যাংক লেনদেনসহ বিভিন্ন স্বল্পমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ করে। এসব অর্থ দিয়ে লিজ অর্থায়নের মতো দীর্ঘমেয়াদি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে কোনও কোনও আর্থিক প্রতিষ্ঠান তহবিলের পরিপক্কতার অভাবে  আন্তঃব্যাংক লেনদেনের দায় ও আমানতকারীদের অর্থ মেয়াদ শেষে পরিশোধে ব্যর্থ হচ্ছে, যা প্রত্যাশিত নয়।

নির্দেশনায় আরও বলা হয়, এ অবস্থায় নন-ব্যাংকিং (ব্যাংকবহির্ভূত) আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান পরিপক্কতার অভাবে সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পাবলিক মানির ঝুঁকি কমানোর লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানকে আন্তঃব্যাংক লেনদেন পরিহার করতে বলা হয়েছে।

একই সঙ্গে বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের উদ্যোগ নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী