ঈদের ছুটিতেও সচল থাকছে ৭১ শিল্প-কারখানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ১৫:৩৩আপডেট : ২৮ জুন ২০২৩, ১৫:৪৬

ঈদের ছুটিতে প্রতি বছরের মতো এবারও সচল থাকবে দেশের কিছু শিল্প-কারখানা। তথ্য অনুযায়ী, শিল্প অধ্যুষিত ৭ এলাকায় এবার ঈদের ছুটি হচ্ছে না—এমন কারখানার সংখ্যা ৭১টি। তবে ছুটি পেয়েছেন ৯ হাজার ৬০১টি শিল্প কারখানার শ্রমিকরা।

শিল্প-সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজের ধরন অনুযায়ী কিছু শিল্প-কারখানা, যেমন- সুতা উৎপাদনকারী স্পিনিং মিল সচল রাখতে হয়। একবার বন্ধ হলে এ ধরনের কারখানা পুনরায় সচল করার বিষয়টি সময়সাপেক্ষ। তাই একটি নির্দিষ্ট বিভাগ সক্রিয় রাখতে হয় স্পিনিং মিলে। মূলত এ কারখানাগুলো ঈদের ছুটিতেও খোলা রাখতে হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আশুলিয়া এলাকায় ছুটি দেওয়া হবে না এমন কারখানা রয়েছে ১১টি এবং গাজীপুরে ২৮টি। চট্টগ্রামে ছুটি হবে না ১১টি কারখানায়। এছাড়া ময়মনসিংহ ও খুলনায় যথাক্রমে ১৪ ও ৭টি কারখানার শ্রমিক-কর্মকর্তাদেরও একটি অংশ এবার ঈদের ছুটি পাচ্ছেন না। তবে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সিলেটের সব কারখানাই বন্ধ থাকবে বলে জানা গেছে।

দেশে শিল্প অধ্যুষিত অঞ্চল আটটি—আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট। এসব এলাকায় মোট কারখানা রয়েছে ৯ হাজার ৯১৫টি। এরমধ্যে তৈরি পোশাক, বস্ত্র ও পাট উদ্যোক্তাদের সংগঠন এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধিভুক্ত মিলিয়ে মোট কারখানা আছে ৩ হাজার ১৬৪টি। এ কারখানাগুলোই মূলত শ্রমঘন। বাকি ৬ হাজার ৭৫১টি কারখানা কোনও সংগঠন বা কর্তৃপক্ষের আওতায় নেই।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের