ডিসেম্বরে রিজার্ভে যুক্ত হচ্ছে ১.৩১ বিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:২৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন উৎস থেকে চলতি ডিসেম্বর মাসে ১.৩১ বিলিয়ন ডলার ঋণ সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবারের (১৫ ডিসেম্বর) মধ্যে আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলার পাবো। এডিবি থেকেও ৪০০ মিলিয়ন ডলার এ মাসেই পাওয়া যাবে। এছাড়া, ৯০ মিলিয়ন পাওয়া যাবে সাউথ কোরিয়া থেকে। এর বাইরে অন্যান্য উৎস থেকে ১৩০ মিলিয়ন ডলার পাওয়া যাবে।’

মেজবাউল হক বলেন, ‘বর্তমানে আমাদের রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ১৯ বিলিয়নের মতো। এসব ঋণ সুবিধা পাওয়ার পর আমাদের রিজার্ভ বাড়বে। তবে এ মাসে বড় পরিমাণে ডলার খরচ হবে আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) বিল পরিশোধ বাবদ। সেখানে রিজার্ভ থেকে খরচ হবে এক বিলিয়নের মতো।

আইএমএফ চলতি বছরের জানুয়ারিতে মোট ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অর্থনীতির সংকট মোকাবিলায় এ ঋণ দেওয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় দেয় সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য গত জুনভিত্তিক বিভিন্ন সূচকে শর্ত পালনের অগ্রগতি দেখতে ৪ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। মিশনের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ। প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দফতরের সঙ্গে টানা ১৬ দিন বৈঠক করে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
আইএমএফের কাছে নতুন করে সহায়তা চেয়েছে বাংলাদেশ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের