বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ১২:১৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২:১৮

রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দফতরের সামনে বাসের নিচে ঢুকে পড়া মোটরসাইকেলের চালক মারা গেছেন। শনিবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বিকালে বনানীর নৌ সদর দফতরের সামনে যাত্রীবাহী একটি বাসের নিচে হঠাৎ একটি মোটরসাইকেল ঢুকে যায়। আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও বলেন, নিহত মোটরসাইকেলের চালকের নাম-পরিচয় জানা যায়নি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বাসটি ইউটার্ন নেওয়ার সময় বাসের নিচে চলন্ত মোটরসাইকেল ঢুকে পড়ায় আগুন ধরে যায় বাসটিতে। পরে চালককে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা। তবে ঘটনার পর থেকে আহত মোটরসাইকেলচালকের সন্ধান পাচ্ছিল না পুলিশ।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টা ২ মিনিটে রাজধানীর বনানী নৌ-বাহিনীর সদর দফতরের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম