নারী দিবস পালন করলো জেমকন গ্রুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ২১:২৩আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২১:২৩

জেমকন গ্রুপের নারী কর্মীরা কেক কাটছেন আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে জেমকন গ্রুপ। মঙ্গলবার এ উপলক্ষে গ্রুপের নারী কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেমকন গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠান কেকে টি, মীনা বাজার, মীনা হারবাল ও বেঙ্গল হারবালের প্রায় ২৫ জন নারী কর্মী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেমকন গ্রুপের পরিচালক ড. মালিহা মান্নান আহমেদ, কাজী শাহেদ আহমেদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মমতাজ ফারুকী চৌধুরী, জেমকন গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড এডমিন সাঈদ আহমেদ ও মীনা বাজারের চিফ এক্সিকিউটিভ শাহীন খান।

অনুষ্ঠানে ড. মালিহা মান্নান ও মমতাজ ফারুকী চৌধুরী তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা নতুনদের উদ্দেশে তুলে ধরেন।

জেমকন গ্রুপের এডমিন এক্সিকিউটিভ অপর্ণা সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনুষ্ঠানে ড. মালিহা মান্নান ও মমতাজ ফারুকী তাদের জীবনের, কর্মক্ষেত্রের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন। আমাদের প্রেরণা দিতেই তারা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন। কর্মক্ষেত্রে ও সমাজে চলতে নানা বাধা বিপত্তি আসবে, কিন্তু তারপরও যাতে আমরা এগিয়ে যেতে পারি সে বিষয়ে তারা আমাদের পরামর্শ দেন।’

অনুষ্ঠানে নারী দিবসের কেক কাটা হয়। নারী কর্মীদের হাতে তুলে দেওয়া হয় উপহার। এরপর তারা একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।

জেমকন-গ্রুপের নারী কর্মীরা

/জেএ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক