‘পোর্ট ডেমারেজ চার্জ’ মওকুফের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৯:৩৮

চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পোশাক শিল্পের আমদানিকৃত পণ্য খালাসকালে আরোপিত ‘পোর্ট ডেমারেজ চার্জ’ মওকুফের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। রবিবার (২৮ জুলাই) বিজিএমইএ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ-এর অনুরোধের প্রেক্ষিতে ও দেশে চলমান সৃষ্ট সংকটের কারণে চট্টগ্রাম বন্দরে আটকে যাওয়া পোশাক শিল্পের আমদানিকৃত পণ্য খালাসকালে আরোপিত ডেমারেজ চার্জ মওকুফের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

রবিবার বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে আরোপিত পোর্ট ডেমারেজ চার্জ মওকুফের বিষয়ে অনুরোধ জানালে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজিএমইএ প্রতিনিধি দলে ছিলেন প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী এবং পরিচালক আশিকুর রহমান (তুহিন), পরিচালক মো. মহিউদ্দিন রুবেল।

উল্লেখ্য, দেশে চলমান সংকটাপন্ন অবস্থা ও কারফিউ এবং বন্দর ও কাস্টমসের সার্ভারে অন লাইন সংযোগ না থাকার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য আনলোডিং ব্যাহত হয়। ফলে পোশাক রফতানিকারকরা নির্দিষ্ট সময়ে পণ্য খালাস করতে সক্ষম হননি। এ পরিস্থিতিতে বন্দরে কন্টেইনার জট সৃষ্টি হওয়ায় প্রচলিত নিয়ম অনুযায়ী বন্দরে আটকে যাওয়া আমদানি পণ্য খালাসে অতিরিক্ত ডেমারেজ চার্জ দিতে হয়।

এই প্রেক্ষিতে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) এর নেতৃত্বে বিজিএমইএ প্রতিনিধি দলটি আজ  নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বন্দরের মাধ্যমে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পাদন এবং ক্রেতার নির্ধারিত লিড টাইমের মধ্যে পণ্য রফতানিতে সহায়তা করার জন্য পোশাক খাতের অপেক্ষমান কন্টেইনারগুলো দ্রুত পোর্ট ডেমারেজ চার্জ ব্যতীত খালাসের ব্যবস্থা করার অনুরোধ জানান।

প্রসঙ্গত, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিপুল সংখ্যক আমদানি পণ্যবাহী কন্টেইনার খালাসের অপেক্ষায় আছে। এগুলোর মধ্যে বেশিরভাগ কন্টেইনারই তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট। এরইমধ্যে প্রায় ১০ শতাধিক কোটি টাকার পোর্ট ডেমারেজ চার্জ তৈরি পোশাক খাতের রফতানিকারকদের উপর‌ ধার্য করা হয়েছে।

 নৌপরিবহন প্রতিমন্ত্রী জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের অবদানের উল্লেখ করে বলেন,  তার মন্ত্রণালয় পোশাক শিল্পকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করতে সদা প্রস্তুত রয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম