চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুন ২০২৬, ০৮:৪২আপডেট : ০৩ জুন ২০২৬, ০৯:০৬

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড করেছে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)। চলতি বছরের গেল মে মাসে এনসিটিতে এক লাখ ২৬ হাজার ৪৯৬ কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে। যা এনসিটির ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ। দৈনিক টার্মিনালটিতে গড়ে চার হাজার ৮১টি করে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মে মাসে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মধ্যে আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রফতানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ৬৪৫ টিইইউস।'

চট্টগ্রাম বন্দরের পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) ব্যবস্থাপনায় এনসিটি পরিচালিত হচ্ছে।

২০২৫ সালের ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে। বন্দরের সবচেয়ে বড় এই কনটেইনার টার্মিনাল ২০০৭ সালে নির্মাণ শেষ হয়। এনসিটির জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৪৬৯ কোটি টাকা ব্যয় করে। নির্মাণের পর থেকে কনটেইনার হ্যান্ডলিংয়ে দায়িত্ব পালন করেন বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক। এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন যন্ত্রপাতি কিনতে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় করেছে। সিডিডিএল দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতিশীলতা ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এলডিসি উত্তরণে বাড়তে পারে অর্থনৈতিক সংকট, বড় ধাক্কা রফতানি খাতে 
চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন
‘বাবু’ ডাকলেই প্রিয়াঙ্কার হাতের কাজগুলো করে দেন স্বামী নিক
‘বাবু’ ডাকলেই প্রিয়াঙ্কার হাতের কাজগুলো করে দেন স্বামী নিক
যেকোনও আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
যেকোনও আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
প্রধানমন্ত্রিত্ব ছেড়ে কী করবেন কিয়ার স্টারমার?
প্রধানমন্ত্রিত্ব ছেড়ে কী করবেন কিয়ার স্টারমার?
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?