চাকরি ফেরত চান ছাঁটাই হওয়া ব্যাংক কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১২:৪৮আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:৪৮

করোনার মহামারির সময় চাকরি হারানো বিভিন্ন ব্যাংকের কর্মীরা চাকরি ফেরত চেয়ে মানববন্ধন করছেন। সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টা থেকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন থেকে ‘চাকরিচ্যুত’ ব্যাংক কর্মীরা তাদের দাবি তুলে ধরেন।

এতে বিভিন্ন ব্যাংকের সাবেক শতাধিক কর্মী মানববন্ধন অংশ নেন। এর আগে চাকরি ফেরত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে স্বারকলিপি দেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যাংক কর্মীদের দাবি, ২০২০ সালে করোনার সময় এবং ব্যাংক খাতে ঋণের সুদহার ৯ শতাংশ বেঁধে দেওয়ার পর বিভিন্ন ব্যাংকে কর্মীদের পদত্যাগে বাধ্য করা হয়। তখন অভিযোগ করা হয়, বাধ্যতামূলকভাবে কারণ ছাড়াই কর্মীদের ছাঁটাই করছে বিভিন্ন ব্যাংক।

মানববন্ধন থেকে জানানো হয়, ওই সময় সবচেয়ে বেশি পদত্যাগকারী ব্যাংকগুলোর মধ্যে ছয়টি ব্যাংকে বিশেষ পরিদর্শন চালিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল দেখতে পায়, এসব ব্যাংকে মোট ৩ হাজার ৭০ জন ‘স্বেচ্ছায়’ পদত্যাগ করেছেন। ছাঁটাই করা হয়েছে ১২ জনকে। অপসারণ করা হয় ২০১ জন এবং বরখাস্ত করা হয় ৩০ জনকে।

এরপর ২০২১ সালে সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে চাকরিচ্যুতদের ফিরিয়ে নিতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়। এ নিদের্শনার পর কিছু কর্মীকে ফিরিয়ে নেয় বিভিন্ন ব্যাংক। তবে অধিকাংশ কর্মীরা চাকরি ফেরত পায়নি বলে জানান মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা।

/জিএম/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম