এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম, তার স্ত্রী ও ছেলেমেয়ের ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ১৮:৪৪আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২১:৪৯

ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী নাছরিন ইসলাম ও তাদের পুত্র-কন্যার ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব পরিচালিত হয়ে থাকলে, সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনও লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

প্রসঙ্গত, নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত ১৫ বছরে ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
সর্বশেষ খবর
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের