এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ জনের ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ২২:২৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ২২:২৮

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালসহ তিন জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংস্থাটি থেকে পাঠানো এক চিঠিতে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

অন্য দুই কর্মকর্তা হলেন— ব্যাংকটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মো. আদনান ইমাম ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জাফর ইকবাল হাওলাদার।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশে চিঠিতে বলা হয়, উল্লিখিত ব্যক্তিদের নামে আপনার ব্যাংকে কোনও অ্যাকাউন্ট থাকলে আগামী ৩০ দিন স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

একইসঙ্গে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাব খোলার তারিখ থেকে এখনও পর্যন্ত লেনদেনের হালনাগাদ বিবরণী আগমী পাঁচ দিনের মধ্যে পাঠাতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী