৯ ব্যাংকের রেটিং নেতিবাচকে নামালো মুডিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ২১:২৬আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ২১:২৬

দেশের ঋণমান এক ধাপ অবনমনের পর এবার ব্যাংক খাতে নিম্নমুখী রেটিং করলো আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস। বুধবার (২০ নভেম্বর) প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে মুডিস বেসরকারি খাতের ৬টি ভালো ব্যাংকের দীর্ঘমেয়াদি আমানতের পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়েছে।

এগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। পাশাপাশি তিনটি ব্যাংকের রেটিংও এক ধাপ অবনমন করা হয়েছে।

এর মধ্যে ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থানীয় ও বৈদেশিক মুদ্রার আমানত রেটিং বি১ থেকে বি২তে অবনমন করা হয়েছে। আর মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংকের রেটিং এক ধাপ অবনমন করা হয়েছে।

তবে রেটিং অপরিবর্তিত রাখা হয়েছে সিটি, ডাচ বাংলা ও ইস্টার্ন ব্যাংকের।

/জিএম/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি