ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩

২০২৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন তাসকীন আহমেদ। বর্তমানে তিনি দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োজিত রয়েছেন। একইসঙ্গে রাজীব এইচ চৌধুরী এবং মো. সালিম সোলায়মান যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ম‌তি‌ঝিল ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় তাসকীন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

ডিসিসিআইর নব-নির্বাচিত অন্যান্য পরিচালক হলেন— এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ ১৯৯৯ সালে তার পারিবারিক ব্যবসায় যোগদান করেন এবং তার দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে, তিনি ইফাদ গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক ইউনিটের নেতৃত্ব প্রদান করেন। এছাড়া তিনি দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছেন। তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন বাণিজ্য সংগঠনে সম্পৃক্ত থাকাকালে তিনি আঞ্চলিক ব্যবসায়িক প্রেক্ষাপটে দৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্ব উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ব্যবসায়ের স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সেমিনারে বক্তারামূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও জ্বালানি সংকটে চাপে অর্থনীতি, উদ্বেগ
ব্যবসা-বাণিজ্যে গতি আনতে নদীপথ উন্নয়নের তাগিদ
রফতানি বাড়াতে দক্ষ ও সমন্বিত লজিস্টিকস ইকোসিস্টেম গড়ার আহ্বান
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী