কামরাঙ্গীর চরে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮

রাজধানীর কামরাঙ্গীর চরের ঝাউচর ও নয়াগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কামরাঙ্গীর চরের ঝাউচর ও নয়াগাঁও এলাকায় অভিযান শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। দিনব্যাপী অভিযানে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা-বাবার দোয়া অ্যালুমিনিয়ামের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা করা হয়। এসময় ৭টি অবৈধ গ্যাস বার্নারসহ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া ২৪০ ফুট এমএস পাইপ, ৭টি বার্নার, ১টি কম্প্রেসর মেসিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং ১ সেট আর এম এস জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে মালিক পক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন  পিএলসি, ধানমন্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি