দায়িত্ব নিলেন নতুন গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৬, ১০:৫৭আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৪:৫২

গভর্নর ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আজ (রবিবার) দায়িত্ব নিলেন ফজলে কবির। দুপুরে বাংলাদেশ ব্যাংকে গিয়ে তিনি যোগদানপত্রে স্বাক্ষর করেন, এরপর বুঝে নেন দায়িত্ব। যোগদানের পর কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ফজলে কবির। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন নির্দেশনাও দেবেন তিনি।
রীতি অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে বরণ করেন। বেলা ১২টা ৯ মিনিটে নতুন গভর্নরকে ফুল দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর অাবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরী।  এর অাগে সকাল ১০টার দিকে তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন৷ এসময় ব্যাংকের পরিচালনা পষর্দের পক্ষ থেকে বিদায়ী অনুষ্ঠানের অায়োজন করা হয়৷ 

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গত মঙ্গলবার গভর্নরের পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান। ওই দিনই সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। গত বৃহস্পতিবার ভোরে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।
এদিকে রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটিও আজ তদন্ত কাজ শুরু করেছে।
/জিএম/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম