বুধবার থেকে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৭:৫০আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭:৫০

আগামীকাল বুধবার (২৬ মার্চ) থেকে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। সরকারি তিন দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে শ্রমিকরা সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২৬ মার্চ থেকে ১৬১টি কারখানা ছুটি শুরু করবে। ২৭ মার্চ থেকে ৩৭৪টি, ২৮ মার্চ থেকে ৬৪৮টি এবং ২৯ মার্চ থেকে ৯২৪টি কারখানা ছুটি দেবে।

এদিকে, ২০৭টি কারখানা এখনও ঈদ বোনাস পরিশোধ করেনি, যদিও নির্ধারিত সময় ছিল রমজানের ২০ তারিখ। এছাড়া, ২৪টি কারখানা ফেব্রুয়ারির এবং একটি কারখানা জানুয়ারির বেতন পরিশোধ করেনি। বেতন ও বোনাস পরিশোধে বিলম্ব হওয়ায় বিজিএমইএ’র সদস্যভুক্ত ১১টি কারখানাকে ‘অস্থিরতার ঝুঁকিতে’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। ৩ এপ্রিল সাধারণ ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা মোট ৯ দিনের ছুটি পাবেন। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি