নভোএয়ারে যুক্ত হলো তিনটি এটিআর উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ২১:৫১আপডেট : ২২ মার্চ ২০১৬, ২১:৫৭

মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে অন্য অতিথিরা দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর বিমানবহরে যুক্ত হয়েছে ৬৮টি আসনের তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। একইসঙ্গে নভোএয়ার এর সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ার এর বহরে উড়োজাহাজ সংখ্যা ছয় এ উন্নীত হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ৬৮টি আসনের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে সোম, বুধ ও শুক্রবারে প্রতিদিন একটি ফ্লাইট ও ২ এপ্রিল থেকে বরিশাল রুটে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর ফলে অভ্যন্তরীণ রুটের সাতটি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালের যাত্রীরা ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকায়। এর ফলে দেশের পর্যটন শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসারেও সহায়তা করবে।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।  এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য নিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী উপস্থিত ছিলেন।

/সিএ/ এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম