৩০ হাজার টাকার শুল্ক দিতে ৫০ হাজার টাকা ঘুষ: শওকত আজিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৬:০৭আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৬:০৭

বস্ত্র খাতে আমলাতান্ত্রিক জটিলতা এবং ঘুষের অভিযোগ তুলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) গঠনমূলকভাবে সম্পদ ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত বাজেট– সংক্রান্ত পরামর্শক কমিটির ৪৫তম সভায় বক্তব্য রাখতে গিয়ে শওকত আজিজ বলেন, আমাদের আগে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক দেওয়ার পর বিটিএমএ নিজেই ছাড়পত্র দিতো। তখন কোনও জটিলতা ছিল না। কিন্তু এখন এনবিআর পুরো বিষয়টি নিজের হাতে নেওয়ার পর প্রতিটি ধাপে ছাড়পত্র নিতে হয়, আর সেখানে ঘুষের কালচার গড়ে উঠেছে। ৩০ হাজার টাকার শুল্ক জমা দিতে গিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়।

তিনি আরও বলেন, এনবিআরের উচিত তার নিজস্ব সম্পদ গঠনমূলক কাজে ব্যবহার করা এবং ব্যবসা পরিবেশ সহজ করা।

এইচএস কোড জটিলতা নিয়েও প্রশ্ন তোলেন বিটিএমএ সভাপতি। তিনি বলেন, একই পণ্যের একাধিক এইচএস কোড থাকায় ব্যবসায়ীদের বিভ্রান্ত হতে হয়। এক পণ্যের জন্য একটি নির্দিষ্ট এইচএস কোড নির্ধারণ করে দিলে এই জটিলতা কমবে।

করপোরেট কর বিষয়ে বিটিএমএ’র প্রস্তাব তুলে ধরে শওকত আজিজ বলেন, যেভাবে তৈরি পোশাক খাতে ১২ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে, একই হারে বস্ত্র খাতেও কর আরোপ করা উচিত। কারণ বস্ত্র ও পোশাক খাত একে অপরের পরিপূরক।

শিল্পবান্ধব ও স্বচ্ছ নীতিমালার ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু নীতির কথা বললেই হবে না, প্রয়োগেও স্বচ্ছতা ও সহজীকরণ নিশ্চিত করতে হবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি