অ্যান্ড্রয়েড অ্যাপে জানা যাবে বাজারদর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৮:৩৪আপডেট : ২৩ জুন ২০২৫, ১৮:৩৪

এখন থেকে অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেই বাজারদর জানা যাবে। সোমবার (২৩ জুন) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ‘বাজারদর’ শীর্ষক মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করা হয়। অ্যাপসটি উদ্বোধন করেন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল বলেন, সঠিক পণ্য সঠিক মূল্যে সঠিক সময়ে ভোক্তার কাছে পৌঁছানোর লক্ষ্যে অধিদফতর কাজ করে থাকে। ডিম, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রতিনিয়ত হ্রাস-বৃদ্ধি পায়। এ অ্যাপসের মাধ্যমে সারা দেশে কোন পণ্যের মূল্য কত সে সম্পর্কে ভোক্তারা সম্যক ধারণা পাবেন। তিনি এই অ্যাপস ব্যবহার করে ভোক্তা সাধারণকে দ্রব্য মূল্য যাচাই করে পণ্য ক্রয়ের আহ্বান জানান।

অ্যাপস নির্মাতা ড্যাফোডিল ইসস্টিটিউট অব আইটির শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা বাজারদর মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অ্যাপসটির বিষয়ে ধারণা দেন।

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন বলেন, কোনও অর্থের লেনদেন ছাড়া জনবান্ধব এই অ্যাপসের কার্যক্রম বাস্তবায়ন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের জন্য এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির পক্ষ থেকে অ্যাপসের শুরু থেকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান বলেন, নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে আর্থিক সীমাবদ্ধতা, জনবল স্বল্পতা ও কারিগরি সীমাবদ্ধতা সত্ত্বেও এ অধিদফতর ভোক্তাস্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে অধিদফতরের দাখিল করা বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সফটওয়্যারগুরো উপস্থাপনা সংক্রান্ত মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাজারদর অ্যাপসের বিষয়ে প্রাথমিক মতামত দেন। এই অ্যাপসটি সহজ, সংক্ষিপ্ত, কার্যকর ও ব্যবহারকারীবান্ধব। অধিদফতরের কাজে এই অ্যাপসকে নিবিড়ভাবে সম্পৃক্ত করাই আমাদের পরবর্তী করণীয়।

অ্যাপস বাস্তবায়ন, টেকনিক্যাল সহযোগিতা দেওয়াসহ টেকসই উন্নয়নের লক্ষ্যে অধিদফতর ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লার মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সই হয়।

/এসও/আরকে/
সম্পর্কিত
ভাইরাল ভিডিওটি অন্য ঘটনার, জানালো ভোক্তা অধিদফতর
দ্রব্যমূল্য: কাগজে স্বস্তি, বাজারে অস্বস্তি
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই