টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ১৬:৪০ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৬:৪০

গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা ছাত্রীকে (৭) চুমু দেওয়ার অভিযোগে শিক্ষককে থাপ্পড় এবং মাদরাসা ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসেন ও রুহুল আমীন মোল্লা (হাসান)। 

গত ২৪ অক্টোবর শুক্রবার গাজীপুরের টঙ্গীর আওচপাড়া এলাকায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বহিরাগতদের নিয়ে প্রবেশ, শিক্ষককে মারধর, মাদরাসার অফিসকক্ষ ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মামলা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলমাস হোসেন বাদী হয়ে শাহজালাল রুমির বিরুদ্ধে মামলাটি করেন।

অন্যদিকে সাত বছর বয়সী ছাত্রীকে চুমু দেওয়া ও যৌন নিপীড়নের অভিযোগে পরিবারের করা মামলায় অভিযুক্ত শিক্ষক মুসলেম উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনায় গত রোববার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন বিচারক। 

ঘটনাটি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কারাগারেও পাঠানো হয়েছে। এ ছাড়া মাদ্রাসা ভাঙচুর, টাকা লুট ও শিক্ষককে মারধরের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই অভিভাবকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/ইউএস/
সম্পর্কিত
রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
‘মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র’: টানা তিন দিনের সংঘর্ষে আতঙ্কে মিরপুরের বাসিন্দারা
মিরপুরে টানা তৃতীয় দিন পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রো স্টেশন
সর্বশেষ খবর
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় শ্রমিক শক্তি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় শ্রমিক শক্তি
সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান
সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান
ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে
ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে
দুই দশক পর বাংলাদেশের কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে থাকবে
দুই দশক পর বাংলাদেশের কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে থাকবে
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন