অর্থ উপদেষ্টার ডাকা বৈঠক প্রত্যাখ্যান

‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা, শাটডাউনের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ১৯:২১আপডেট : ২৫ জুন ২০২৫, ১৯:২৭

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সরকারের অর্থ উপদেষ্টার ডাকে সাড়া না দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান এই আন্দোলনে এবার নতুন কর্মসূচি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে ‘মার্চ টু এনবিআর’। আগামী ২৮ জুন সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট দফতর থেকে এনবিআর অভিমুখে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ জুন) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর সংস্কার পরিষদ জানায়, তারা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৃহস্পতিবার (২৭ জুন) নির্ধারিত বৈঠকে অংশ নেবে না। এর আগে দুপুরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এনবিআরের কাঙ্ক্ষিত সংস্কার শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে পদক্ষেপ নিতে হবে। তার প্রথম ধাপ হবে বর্তমান চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ।’ তারা আরও জানায়, আগামী ৭ জুলাই রাজস্ব ব্যবস্থার সংস্কারের বিষয়ে একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করবে।

চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট দফতরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হবে। তবে এই কর্মসূচির আওতাবহির্ভূত থাকবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি কার্যক্রম।

সংগঠনের ঘোষণা অনুযায়ী, এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে ২৭ জুনের মধ্যে অপসারণ না করা হলে ২৮ জুন থেকে কর, কাস্টমস ও ভ্যাট দফতরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মসূচির আওতায় আসবে না।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মে সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এর প্রতিবাদে আন্দোলন করে আসছেন।

সরকার গত ২৬ মে জানিয়েছিল, এনবিআর পুনর্গঠন-বিষয়ক অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পন্ন করা হবে। তবে আন্দোলনকারীদের দাবি, সংশোধন নয়, এ অধ্যাদেশ বাতিল করে একটি স্বচ্ছ ও কার্যকর রাজস্ব প্রশাসন গঠনের পথ সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী