আমদানি ও রফতানি সার্টিফিকেট-লাইসেন্স-পারমিট অনলাইনে বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৯:৩০আপডেট : ৩০ জুন ২০২৫, ১৯:৩০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার (১ জুলাই) থেকে আমদানি ও রফতানি কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডাব্লিও) সিস্টেমের মাধ্যমে এসব সিএলপি ইস্যু ও দাখিল করতে হবে।

সোমবার (৩০ জুন) এনবিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, আন্তর্জাতিক মানে বাণিজ্য সহজ করার অংশ হিসেবে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ নামে এই অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। আমদানি ও রফতানিকারকরা এই সিস্টেমে নিবন্ধনের পর বিজনেস আইডেনন্টিফিকেশন নম্বর (বিআইএন) ব্যবহার করে অনলাইনে সংশ্লিষ্ট সংস্থার কাছে প্রয়োজনীয় সিএনপির জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে তারা ইস্যুকৃত সিএলপি সংগ্রহ করতে পারবেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বিএসডাব্লিউ প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ লাখ ৮৯ হাজার ১৫টি সিএলপি ইস্যু করা হয়েছে। এর মধ্যে ৮৫.৯৭ শতাংশ এক ঘণ্টার মধ্যে এবং ৯৪.৬৩ শতাংশ এক দিনের মধ্যে ইস্যু হয়েছে।

বর্তমানে বিএসডাব্লিউ প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে ১৯টি সরকারি সংস্থা, যাদের মাধ্যমে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট দাখিল এখন থেকে বাধ্যতামূলক হবে। এসব সংস্থার মধ্যে রয়েছে:

DGDA, EPB, DoEX, BNACWC, BEZA, BEPZA, DoE, BSTI, BAERA, BAEC, CAAB, BTRC, DOF, DLS, PQW, BIDA, BGMEA, BKMEA এবং CCI&E।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসডাব্লিউ সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রফতানি প্রক্রিয়ায় সময় ও ব্যয় কমবে, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং সরকারি কাজে ব্যক্তি নির্ভর যোগাযোগ কমে যাবে। এতে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।

এনবিআর সংশ্লিষ্ট সব পক্ষকে এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে কল সেন্টার ১৬১৩৯ নম্বরে ফোন করে কিংবা www.bswnbr.gov.bd ওয়েবসাইট থেকে সেবা গ্রহণ করা যাবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের