হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ২১:২০আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২২:৩৫

ব্যাংক খাতে গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হাউজিং লোন এবং ক্রেডিট কার্ডের ঋণের সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সভায় এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের প্রস্তাবের পর গভর্নর ড. আহসান এইচ মনসুর এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ বিষয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট বিতরণকৃত ঋণের মধ্যে মাত্র ২ থেকে ৩ শতাংশ হাউজিং লোন হিসেবে বরাদ্দ দেয়। পাশাপাশি একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ পেতে পারেন। তবে ব্যাংকের এমডিদের মতে, এই সীমা সময়োপযোগী নয় এবং তা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

সভায় গভর্নর বলেন, “হাউজিং লোনের ঊর্ধ্বসীমা বাড়ানোর পাশাপাশি এমন একটি নীতিকাঠামো তৈরি করা হবে, যাতে একজন গ্রাহক তার প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী সহজেই গৃহঋণ নিতে পারেন।”

এছাড়া বর্তমানে একজন গ্রাহক ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ঋণসীমাও পুনর্বিবেচনা করে বাড়ানোর পরিকল্পনার কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাউজিং খাতে বিনিয়োগ বাড়বে এবং ভোক্তাদের ব্যক্তিগত ক্রয়ক্ষমতা জোরদার হবে। একইসঙ্গে আর্থিক খাতে প্রবাহ বাড়িয়ে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী