রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি

জুলাইয়ের প্রথম ২১ দিনে এলো ১৬৯৬ মিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ১৯:৪৭আপডেট : ২২ জুলাই ২০২৫, ২০:২৫

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) আশাব্যঞ্জক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২১ জুলাই পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৬৯৬ মিলিয়ন (১.৬৯ বিলিয়ন) মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগের বছরের একই সময় অর্থাৎ ২০২৪ সালের ১ থেকে ২১ জুলাই পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১৪৩০ মিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি বছর একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে নানা প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে অভিযানে তৎপরতা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি— এসব কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, জুলাই মাসের বাকি দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকলে মাসশেষে রেমিট্যান্স প্রবাহ ২.৫ বিলিয়ন ডলার ছুঁতে পারে, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য অর্জন হবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
মে মাসে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ১১ মাসে প্রবৃদ্ধি ১৯ শতাংশ
কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী