বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৩২ কোটি ৭৭ লাখ ডলার বিনিয়োগ করবে চায়না লেসো গ্রুপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ১৬:২৫আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৬:২৫

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) চীনের বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান চায়না লেসো গ্রুপের কাছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১২.৫ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। সোমবার (১১ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ের বেজার অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৯ সেপ্টেম্বর বেজা ও চায়না লেসো গ্রুপের মধ্যে জমি ইজারা চুক্তি সই হয়। প্রতিষ্ঠানটি প্রায় ৩২ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে। এখানে পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) পাইপ, পলিইথিলিন ক্রস-লিঙ্কড (পিইএক্স) পাইপ, সৌর প্যানেল, স্যানিটারি সামগ্রী, রান্নাঘরের উপকরণ, দরজা-জানালা, পানি পরিশোধন যন্ত্র, জলরোধী উপকরণ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, তার, আলো, পরিবেশ সুরক্ষা সামগ্রী ও নির্মাণসামগ্রী উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

চায়না লেসো গ্রুপ বিশ্বব্যাপী এ খাতে পরিচিত একটি প্রতিষ্ঠান। বর্তমানে বছরে তাদের আয় প্রায় ৯৭৪ কোটি মার্কিন ডলার এবং কর্মী সংখ্যা প্রায় ২০ হাজার। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে বিনিয়োগবান্ধব ও উদ্ভাবনমুখী শিল্প পরিবেশ গড়ে তুলতে বেজা আরও এক ধাপ এগিয়ে গেল। আশা করছি, চায়না লেসো গ্রুপের মতো আরও প্রতিষ্ঠান এখানে বিনিয়োগে আগ্রহী হবে।”

চায়না লেসো গ্রুপের প্রতিনিধি জানান, তারা শুধু আর্থিক মুনাফার দিকে নয়, বরং পরিবেশবান্ধব পণ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং সংশ্লিষ্ট সরবরাহ শৃঙ্খলা প্ল্যাটফর্ম তৈরিতে বিশেষ গুরুত্ব দেবে।

বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাচ্ছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণাধীন রয়েছে। সাগরতীরে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে ওঠা দেশের বৃহত্তম এ পরিকল্পিত শিল্পাঞ্চলে শিল্প কারখানার পাশাপাশি আধুনিক নগর ব্যবস্থার সব সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল