কৃষকদের জন্য ৩৯ হাজার কোটি টাকার ঋণ বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৬:২৫ আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৬:২৫

কৃষি উৎপাদন বাড়াতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের জন্য ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এটি আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে নতুন অর্থবছরের ‘কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি’ ঘোষণা করেন। অনুষ্ঠানে কৃষি ঋণ বিভাগের পরিচালকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা জোরদার করতেই এ বছরের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।

নতুন নীতিমালায় বেশ কিছু পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে— প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বাড়িয়ে ২০ শতাংশ করা, সেচ ও কৃষিযন্ত্রপাতি খাতে ২ শতাংশ বরাদ্দ, ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণে সিআইবি সার্ভিস চার্জ মওকুফ, কন্ট্রাক্ট ফার্মিং ও এজেন্ট ব্যাংকিংয়ের আওতা বৃদ্ধি, খিরা, কচুর লতি, বিটরুট, কালোজিরা, আদা, রসুন, হলুদ, খেজুর গুড়সহ নতুন ফসল ঋণ তালিকায় অন্তর্ভুক্ত, এবং অঞ্চলভিত্তিক উৎপাদন সম্ভাবনা অনুযায়ী ঋণ বিতরণের নির্দেশনা।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, কৃষি ও পল্লী খাতে পর্যাপ্ত ঋণ সরবরাহের মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনীতি গঠনে এ নীতিমালা কার্যকর ভূমিকা রাখবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে দিনভর ফ্লাইট বন্ধের শঙ্কা, নাশকতার আলামত নেই বলছে প্রশাসন
যুক্তরাষ্ট্রে দিনভর ফ্লাইট বন্ধের শঙ্কা, নাশকতার আলামত নেই বলছে প্রশাসন
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি