সাবেক ৩ গভর্নর ও ছয় ডেপুটির ব্যাংক হিসাব তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ২০:৫৮আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ২০:৫৮

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এসব অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তিন সাবেক গভর্নর হলেন— ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। বিগত সাড়ে ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারা বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে ছিলেন। এ সময়ে ব্যাংক খাতে বড় ধরনের অনিয়ম, ঋণ জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ ওঠে।

ড. আতিউর রহমানের মেয়াদে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের জালিয়াতি এবং ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার পর তিনি পদত্যাগ করেন।

তারপর গভর্নরের দায়িত্ব নেন সাবেক অর্থসচিব ফজলে কবির। ২০১৭ সালের শুরুতে তার অনুমোদনেই এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় বলে অভিযোগ রয়েছে। তার সময়ে খেলাপি ঋণ গোপন, সুদহার ৯ শতাংশে নির্ধারণ এবং নামমাত্র অর্থ পরিশোধে খেলাপি অব্যাহতির নীতি চালু হয়, যা থেকে অনেক ব্যবসায়ী টাকা বিদেশে পাচার করেন।

শেষ দিকে গভর্নর হন আরেক সাবেক অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। মাত্র দুই বছরের মেয়াদে তিনি খেলাপিদের জন্য বড় ছাড় দিয়ে নতুন ঋণনীতিমালা প্রণয়ন করেন। তার আমলে এস আলম গ্রুপের ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অর্থ মুদ্রণ করে ঋণ হিসেবে দেওয়া হয়, যা পরবর্তী সময়ে উত্তোলন করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

এদিকে, যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সেই ছয় সাবেক ডেপুটি গভর্নর হলেন— সিতাংশু কুমার সুর চৌধুরী (এসকে সুর), মাসুদ বিশ্বাস, এসএম মনিরুজ্জামান, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মোহাম্মদ নাছের।

এদের মধ্যে এসকে সুর চৌধুরী ও মাসুদ বিশ্বাস বর্তমানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারাগারে আছেন। অভিযোগ রয়েছে, এসএম মনিরুজ্জামান দায়িত্বে থাকার সময় ব্যাংক পরিদর্শন কার্যক্রম বন্ধ করে দেন। রাজী হাসানের সময়ে অর্থপাচার হলেও তিনি প্রতিরোধে ব্যবস্থা নেননি। কাজী ছাইদুর রহমান ডলার বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আবু ফরাহ নাছের ঋণনীতির শিথিলতার মাধ্যমে ব্যাংক খাতকে বিপর্যস্ত করার অভিযোগে অভিযুক্ত।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী