এনবিআরের আকবর হোসেনকে ব্রাসেলসে মিনিস্টার (কাস্টমস) পদে নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ২২:১১আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ২২:১১

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেনকে ব্রাসেলসে মিনিস্টার (কাস্টমস) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আকবর হোসেন (পরিচিতি নং ৩০০০০৮১) বর্তমানে এনবিআরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, ঢাকা থেকে বদলি করে ব্রাসেলসে মিনিস্টার (কাস্টমস) হিসেবে ন্যস্ত করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ প্রজ্ঞাপন অনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

এ সংক্রান্ত অনুলিপি সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; এনবিআরের বিভিন্ন সদস্য; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রাইব্যুনাল; স্থায়ী প্রতিনিধি, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ব্রাসেলস); কাস্টমস হাউস, বিভিন্ন কাস্টমস ও ভ্যাট কমিশনারেটসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১) মোহাম্মদ আবুল মনসুর।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি