আরও ৯ কর কমিশনার বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ১৭:৪৪আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৭:৪৪

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (কর-২ শাখা) বিসিএস (কর) ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন রবিবার (১৭ আগস্ট) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়, কর কমিশনার মোহাম্মাদ আবদুস শহীদ কবীরকে কর অঞ্চল-১, ঢাকা থেকে বদলি করে ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে ঢাকা পদায়ন করা হয়েছে। একইভাবে কর অঞ্চল-১৫, ঢাকার কর কমিশনার সৈয়দ জাকির হোসেনকেও ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।

এছাড়া কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেনকে কর অঞ্চল-৫, চট্টগ্রাম থেকে বদলি করে ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের দ্বৈত বেঞ্চ, চট্টগ্রামে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কর কমিশনার মো. শহীদুল ইসলামকে কর অঞ্চল-নারায়ণগঞ্জ থেকে বদলি করে ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।

কর অঞ্চল-১৫, ঢাকার কর কমিশনার মোহাম্মদ বজলুর রহমান খান এবং কর অঞ্চল-১৬, ঢাকার কর কমিশনার আসমা দিনা গনিকে ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।

এছাড়া কর অঞ্চল-রাজশাহীর কর কমিশনার মো. আব্দুস সবুর খানকে ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনাল, ঢাকায় সদস্য হিসেবে এবং কর অঞ্চল-২১, ঢাকার কর কমিশনার রুখসানা হককে ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের দ্বৈত বেঞ্চ, চট্টগ্রামে (চলতি দায়িত্ব) পদায়ন করা হয়েছে।

কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. মহিদুল ইসলামকে কর অঞ্চল-রংপুর থেকে বদলি করে ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের দ্বৈত বেঞ্চ, রংপুরে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম