বিএফআইইউ প্রধানকে ঘিরে সমালোচনা, তদন্ত কমিটি করলো অর্থ মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ২০:১৮আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২১:০১

ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা এএফএম শাহীনুল ইসলাম সম্পর্কে প্রকাশিত আপত্তিকর তথ্য ও ভিডিওচিত্রের বিষয়ে তদন্তে নেমেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

অফিস আদেশে জানানো হয়েছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবকে। সদস্য হিসেবে রয়েছেন—বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং পরিচালক (আইসিটি-২ শাখা) মতিউর রহমান। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে অনুলিপি প্রেরণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

অপর একটি আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর প্রধানের বিষয়ে সরকারের সরাসরি দৃষ্টি রয়েছে। শাহীনুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য সরকারের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সরকারের নির্দেশে বিএফআইইউ প্রধানকে আপাতত ছুটিতে থাকতে বলা হয়েছে।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি