এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দেওয়ার দাবি ১৬ বাণিজ্য সংগঠনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৫, ১৫:০৯আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৫:০৯

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ আরও তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দেশের শীর্ষ ১৬টি বাণিজ্য সংগঠন। এত দিন বিভিন্ন সংগঠন আলাদাভাবে এ দাবি জানালেও এবার প্রথমবারের মতো তারা একযোগে একই অবস্থান তুলে ধরল।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর এক হোটেলে ‘এলডিসি থেকে উত্তরণে চ্যালেঞ্জ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।

তিনি বলেন, “আমরা এলডিসি থেকে উত্তরণকে সমর্থন করি। তবে সফল ও টেকসই উত্তরণের জন্য তিন থেকে পাঁচ বছরের অতিরিক্ত সময় অপরিহার্য। এ সময়ের মধ্যে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে প্রস্তুতি নিতে পারবে।”

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ। সময় হাতে আছে মাত্র ১৫ মাস। ব্যবসায়ী নেতাদের মতে, এই স্বল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।

কেন বাড়তি সময় প্রয়োজন

সংবাদ সম্মেলনে অন্তত পাঁচটি কারণে এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার দাবি জানান ব্যবসায়ী নেতারা—

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবিলায় ইইউ, যুক্তরাজ্য, আসিয়ান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) সম্পাদন করা।

ওষুধ, তথ্যপ্রযুক্তি, চামড়া, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হালকা প্রকৌশল খাতে রফতানিতে বৈচিত্র্য আনা।

চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা মেটাতে দক্ষ জনশক্তি তৈরি করা, বিশেষত অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই)।

গুণগত মানসম্পন্ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করা।

সুশাসন জোরদার করা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতা তৈরি করা।

যৌথ দাবি জানানো সংগঠনগুলো

এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার যৌথ দাবি জানিয়েছে— আইসিসিবি, এফবিসিসিআই, বিসিআই, বিটিএমএ, ডিসিসিআই, বিএবি, বিএপিআই, এমসিসিআই, বিআইএ, বিএপিএলসি, সিসিসিআই, বিজিএমইএ, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, এফআইসিসিআই, বিকেএমইএ এবং এলএফএমইএবি।

ব্যবসায়ী নেতাদের উপস্থিতি

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন— আইসিসিবির সহসভাপতি এ কে আজাদ ও নাসের এজাজ বিজয়, এমসিসিআই সভাপতি কামরান টি রহমান, ডিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি রেজওয়ানুল চৌধুরী, এফআইসিসিআই বোর্ড সদস্য রুবাবা দৌলা, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির আবদুল মুক্তাদিরসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, সরকার তাদের প্রস্তাব বিবেচনা করে এলডিসি উত্তরণের সময়সীমা ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেবেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি