বর্তমান মূল্যস্ফীতি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ১৯:২৩আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৯:২৩

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেন বলেছেন, দেশে মূল্যস্ফীতি এখনও ৮-৯ শতাংশের ঘরে অবস্থান করছে, যা অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। এ অবস্থায় যত দ্রুত সম্ভব মূল্যস্ফীতি ৩-৪ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কঠোর আর্থিকনীতি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘বাংলাদেশ মান্থলি ম্যাক্রোইকোনোমিক ইনসাইট’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. আখতার হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু মূল্যস্ফীতি কমানো নয়, বরং দীর্ঘমেয়াদে সেটিকে টেকসইভাবে ৩-৪ শতাংশে ধরে রাখা। এজন্য সুদহার নিয়ন্ত্রণ, মুদ্রানীতি শৃঙ্খলা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব নীতিগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “শুধু স্থানীয় সঞ্চয়ের ওপর নির্ভর করে বড় বিনিয়োগ সম্ভব নয়। তাই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এখন সময়ের দাবি। এজন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই-এর নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. আহমেদ আহসান। আলোচক হিসেবে অংশ নেন— জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ) এবং ব্যবসায়ী নেতা হাবিবুল্লাহ এন. করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই-এর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী